রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহজাহানপুর থানা তাঁতি দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাহানপুর থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শিবলু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি জনাব আজাদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, শাহজাহানপুর থানা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার সোহেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ এবং যুবনেতা আতিকুর রহমান আতিক।
আলোচনায় বক্তারা আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে তাঁতি দল অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শেষাংশে কর্মসূচিকে সফল করার জন্য সাংগঠনিক পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.