মোক্তারুজ্জামান মোক্তার :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার কালে ১৯ জুলাই স্থানীয় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পুলিশ কর্মকর্তা। জানা গেছে, ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান কালে স্থানীয় জনতা আটককৃত মাদক ব্যবসায়ীর ভিডিও মোবাইল ফোনে ধারণ করার সময় ঘোড়াঘাট থানার পুলিশের এস আই রাগ হয়ে অশ্লীল ভঙ্গি প্রকাশ ও আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছে স্থানীয় জনতা। ফলে দুই পুলিশ কর্মকর্তাকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনীর দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ ১৭ জুলাই রাত ৭টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে এস আই নজরুল ইসলাম ও এ এস আই পরিতোষ কুমার রায় ৭ পিস ইয়াবাসহ অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে, সাধন চন্দ্র মোহন্ত (৪০) কে আটক করে। এ সময় স্থানীয় উৎসুক জনতা মাদক ব্যবসায়ীর ভিডিও ধারণ করতে গেলে পুলিশের এসআই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উৎসুক জনতার উদ্দেশ্যে অশ্লীল ভঙ্গিমা প্রকাশ করায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশকে একটি মার্কেটে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ও সেনাবাহিনীর সহায়তা তাদের উদ্ধার করে এবং পুলিশের পক্ষ দুঃখ প্রকাশ করা হয় ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম দৈনিক আজকের সংগ্রাম কে জানান, মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় জনতা কর্তৃক মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটে। অভিযুক্ত আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। এছাড়া বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.