রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় একটি ছাত্রাবাস থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে। মৃত শিক্ষার্থীর নাম মো. আশরাফুল ইসলাম (১৮)। সে গাবতলী উপজেলার বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল সেউজগাড়ী এলাকার একটি ছাত্রাবাসে ভাড়া থেকে পড়াশোনা করছিল। সকালে সহপাঠীরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"
এ ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.