রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন (৫১) আজ সকালে কলেজে প্রবেশ করতে গেলে একদল উত্তেজিত তরুণের হামলার শিকার হন।
তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সূত্র জানায়, মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এই রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই পূর্বে তাঁকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়।
আজ তিনি পুনরায় কলেজে ঢুকতে গেলে, কলেজ প্রাঙ্গণে থাকা কিছু ‘উত্তেজিত যুবক’ তাঁকে আক্রমণ করে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, “এই হামলা পূর্বপরিকল্পিত — যাদের হাতে বই থাকার কথা, তাদের হাতে কেন লাঠি?”
এখন প্রশ্ন উঠছে—
একজন রাজনৈতিকভাবে সক্রিয় মানুষ যদি শিক্ষক হয়, সেটা কি অপরাধ?
আর সে কারণেই যদি তাকে ছাত্রদের হাতে মার খেতে হয়, তবে শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনৈতিক শুদ্ধির অঙ্গনে পরিণত হয়েছে?
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.