রিপোটার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর মোস্তাইল পাঁচ পীরতলা দাখিল মাদ্রাসায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই ) বেলা ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি নিজ হাতে একটি ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে হলে আমাদের সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের জাতীয় কর্তব্যও।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জানাযায়, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে তাদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে। মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.