মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
“গাছ লাগাও, সবুজ থাকো” স্লোগানকে সামনে রেখে প্রাণ প্রবাহ ২৬ জুলাই উপলক্ষে ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে বৃক্ষ রোপণ উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুনছূর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক জুলফিকার আলী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেন।
এসময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.