শেখ তন্ময়,নাটোর:
নিয়মবর্হিভূতভাবে নাটোরের গুরুদাসপুরের ঝাউপাড়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শিক্ষার্থী, অভিভাক ও এলাকাবাসী । আজ রবিবার বেলা ১১ টার দিকে মাদ্রাসা সংলগ্ন ঝাউপাড়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ, অভিভাবক সোহাগ আহমেদ, আব্দুল রহিম। এ সময় বক্তারা বলেন মাদ্রাসা সুপার আব্দুল গণির অসৎ উদ্দেশ্যে গোপনে এলাকার অসাধু ব্যক্তিদের নাম অর্ন্তভুক্ত করে একটি পকেট কমিটি করেছে। এই পকেট ম্যানেজিং কমিটি বাতিলের জন্য স্থানীয় প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে অবৈধ পকেট ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.