স্টাফ রিপোর্টার :
বিরামপুর বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা ও পৌর শহর। এই শহরের ভিতর দিয়ে হাইওয়ে রাস্তা হওয়ার কারণে আর এক নামে পরিনত হয়েছে ভীতির শহর বিরামপুর । ২৪ ঘন্টাই উত্তরাঞ্চাল থেকে দক্ষিণাঞ্চলের যানবাহনের সমাহার এই শহর বিরামপুর। এখানে বেড়েছে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট ও যানবাহন। বিরামপুর প্রথম শ্রেণী পৌরসভা এবং প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। বিরামপুর একটি ব্যস্ততম উন্নয়নমুখী পৌর শহর। প্রতিদিন হাজারো লোকের সমাগম ঘটে বিরামপুরে। ঢাকা- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কটির যোগাযোগ বিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে। প্রতিদিন নাইট কোচ, ট্রাক, লড়ি ,বালু বাহিত ট্রাক, মাহিন্দ্র ,নসিমন ,করিমন রিক্সা ভ্যান ,সিএনজি ,অটোরিকশা এম্বুলেন্স ,মাইক্রোবাস মোটরবাইক দ্রুতগতিতে চলাচলে করছে । সড়কটিতে জনসাধারণের নিরাপদে পারাপারের জন্য জেব্রা ক্রস ও গাড়ির গতি কমানোর জন্য স্পিড বেকার নেই। আঞ্চলিক মহাসড়কটিতে দ্রুতগামী যানবাহন চলাচলে পথচারী ও মোটর বাইকার সড়ক দুর্ঘটনায় মারা পড়ছে ।
ঢাকা -দিনাজপুর অভিমুখী আঞ্চলিক মহাসড়কটির বিরামপুরে প্রবেশের মুখে চাঁদপুর এলাকার রাস্তার পাশে রয়েছে মসজিদ -মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল ,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী বিরামপুর সরকারি কলেজ ,উপজেলা পরিষদ এবং প্রতিদিনের বাজার। অপরদিকে দিনাজপুর -ঢাকা অভিমুখী বিরামপুর শহরে প্রবেশের মুখে কলাবাগান এলাকায় রাস্তার পাশে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর মহিলা ডিগ্রী কলেজ হাই স্কুল ডায়াগনস্টিক সেন্টার পশু হাসপাতাল এবং প্রতিদিনের বাজার। ওই দুই স্থানে স্পিড বেকার ও জেব্রা ক্রস না থাকায় জনসাধারণ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এরপরও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছেই। এ বিষয়ে সড়ক জনপদ প্রকৌশলী আসাদুজ্জামান বলেন , রোডস্হ এন্ড হাইওয়েতে আইনে স্পিড বেকার পারমিট করে না তবে জেব্রা ক্রোসের ব্যবস্থা করার কথা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.