
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা' মামলার এজাহারনামীয় আসামি মোঃ আরিফুল ইসলাম (২৫) কে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। ফোরকান আলী 'হত্যা' মামলায় গত বছরের ১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
আটককৃত মোঃ আরিফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ থানার বানাইল গ্রামের ইবরাহীম আলীর ছেলে। সে ছাত্রলীগের সক্রিয় সদস্য। বগুড়া শাহ-সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.