
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়া জেলা পুলিশের শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০১ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২টা ৫ মিনিটে (০০:০৫ ঘটিকায়), বগুড়ার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় তিন জন মাদক পাচারকারীকে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। কুরাইশ আহম্মেদ (২৫), পিতা - মোঃ ইসরাইল মিয়া, মাতা - মোছাঃ মনজুয়ারা বেগম, সাং - চর পশ্চিম ধনীরাম, থানা - ফুলবাড়ী, জেলা - কুড়িগ্রাম।
২। মোঃ রাজু মিয়া (৩২), পিতা - মৃত আবুল বাশার, মাতা - মৃত ভানু মতি, সাং - সাতপাটকি মহেন্দ্রনগর, থানা ও জেলা - লালমনিরহাট।
৩। মোঃ আঃ রাজ্জাক (২১), পিতা - মোঃ মোকছেদুল হক, মাতা - মোছাঃ রোজিনা বেগম, সাং - বস্তি খাটামারি, থানা ও জেলা - লালমনিরহাট।
তাদের কাছ থেকে মোট ৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.