পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে তৌহিদী জনতা উদ্যোগে আজ ২ আগষ্ট বিকেল ৪টায় শহীদ মিনার চত্বরে পশ্চিমা এজেন্ডা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। জানা গেছে, পার্বতীপুর পৌরসভার শহীদ মিনার চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে পার্বতীপুরের তৌহিদী জনতা। এ সমাবেশে যুব সমাজ কে অংশ নিতে দেখা গেছে। উক্ত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, ভাই মোঃ শেখ, মোঃ হোজাইফা,মোঃ আহকাম,মৌলানা মোঃ হোসাইনি প্রমূখ। উক্ত সমাবেশে বক্তরা উল্লেখ করেন, সারাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন, সমকামী ও টান্সজেন্ডারদের বৈধতা প্রদানের চেষ্টা এবং পতিতাদের সরকারি ভাতা চালু বৈধ পেশা হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টার আমরা প্রতিবাদে জানাচ্ছি। আমাদের এক ফোটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন করতে দিব না। আমরা আবু সাঈদের মত বুক পেতে দিব। তবু পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন এ দেশের মাটিতে হবে না। উক্ত বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেন, পার্বতীপুর তৌহিদি জনতা বলে জানা গেছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.