পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পাবতীপুর উপজেলার পৌরসভা নতুন বাজার দিনাজপুর হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নে প্রধান কার্যালয়ে আজ ২ আগষ্ঠ দুপুর ১ টা ৩০ মিনিটে এক গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ২৩ জুয়াড়ুকে আটক করা হয়েছে। জানা গেছে, উপজেলার পৌর সভায় আমিরগঞ্জ এলাকার ঢাকা মোড়ের পশ্চিম -দক্ষিণ রেললাইন সংলগ্ন শ্রমিক রেস্টুরেন্টে ইউনিয়নে প্রধান কার্যালয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া সরঞ্জাম এবং নগদ ৯৮০০টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করা হয়। এ সময়
ঘটনা স্থলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন সকল আসামি কে ভ্রাম্যমান পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আটককৃতরা হলেন,১। জসিম ২। মাহামুদুল হক ৩। মোঃ ওবায়দুল ইসলাম( ৪০)৪। মীর মাসুদ আলম (৫৪)৫। মোঃ নুর নবী (৫৫)৬। রহিমুল ইসলাম সুমন (৩৩) ৭। ওমর আলী ( ৩৬) ৮। এনায়েত শেখ (৫৫) ৯। মনোয়ার হোসেন (৪৫) ১০। আইয়ুব হোসেন ১১। বুলু ১২। জাহাঙ্গীর আলম ১৩। খাদেমুল ইসলাম ১৪। নূর মোহাম্মদ ১৫। জামাল হোসেন ১৬। আরিফুল ইসলাম ১৭। মাজেদুল ইসলাম ১৮। সাইফুল ইসলাম ১৯। রফিকুল ইসলাম২০। রশিদ ২১। নিবারণ চন্দ্র ২২। রুবেল ও ২৩। খাইরুল ইসলাম প্রমূখ। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কথা জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.