মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া গ্রামে এক প্রবীণ সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৫, শুক্রবার বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে, পাল্টাপাড়া গ্রামের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী (৬৫)-এর বাড়িতে অতর্কিত হামলা চালায় স্থানীয় আলোয়া খোয়া গ্রামের পিতা কান্দুরার পুত্র ও ইউপি সদস্য মোঃ শাহজাহান ওরফে টিওনো (৩৫) তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীসহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজাহান ও তার লোকজন সাংবাদিক মোহাম্মদ আলীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত ইউপি সদস্য ও তার বাহিনী সাংবাদিক মোহাম্মদ আলীসহ তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে বেধড়ক মারধর করে। হামলায় আহতদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
হামলার পর সন্ত্রাসীরা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পরদিনই ভুক্তভোগীর পরিবার আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সাংবাদিক মহল ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
🔺 সাংবাদিকের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে — পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন।
ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.