স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :
জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের স্মরণে ‘রাজবাড়ীর বালিয়াকান্দিতে রিক এনজিও (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার) বালিয়াকান্দি উপজেলা শাখার, বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, ও স্কুল, মসজিদ, মাদ্রাসায়,পাঁচশত ফলদ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ রোপণ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা শাখার রিক এনজিও (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের) ব্যবস্থাপক মোঃ আলী আজম, এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্রেডিট অফিসার, মোঃ মতিউর রহমান, হিসাব রক্ষক, মিঠুন কুমার, মোঃ শিপন শিকদার, সোহেলুর রহমান, রিমা আক্তার,ইশরাত রহমান সহ, রিক এনজিও (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের)সদস্যরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা শাখার ব্যবস্থাপক আলী আজম বলেন, রিক এনজিও (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার) পরিবেশ সুরক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করে থাকে, যার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও অন্তর্ভুক্ত। তাদের একটি SMART প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন রাস্তার পাশে, স্কুল, মসজিদ, মাদ্রাসায়, বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.