
সোহাগ মিয়াঃ
গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব।
রোববার (১০আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন, সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি, মাই টিভির রাজিব দেব রায় রাজু, বাংলা টিভির হামিদুর রহমান প্রমূখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.