ওহাব সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের সরাসরি অভিযোগের ভিত্তিতে দুর্নীতিতে জড়িত দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের টিটু মিলন মঞ্চে অনুষ্ঠিত এই গণশুনানি শুরু হয়, যা শেষ হয় দুপুরে।
জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সাধারণ মানুষ উপস্থিত হয়ে নিজেদের ভোগান্তি ও দুর্নীতি-অনিয়মের বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের মধ্যে ছিল ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, স্থানীয় সরকার এবং সেবা খাতের নানা অনিয়ম ও ঘুষ লেনদেনের ঘটনা।
শুনানির এক পর্যায়ে, দুইজন ব্যক্তির বিরুদ্ধে প্রমাণসহ গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে ধরেন একাধিক ভুক্তভোগী। তাৎক্ষণিকভাবে দুদক কর্মকর্তারা পুলিশের সমন্বিত টিমকে নির্দেশ দেন ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনাস্থলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রমাণ মেলায় তাদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়।
দুদকের এক কর্মকর্তা বলেন,
“গণশুনানির উদ্দেশ্যই হলো জনগণের কণ্ঠ সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার দেওয়া। আজকের এই গ্রেফতার দেখিয়ে দিল, দুর্নীতির বিরুদ্ধে আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।”
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে দুদকের কার্যক্রমের প্রশংসা করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এমন সরাসরি পদক্ষেপ নেওয়া হয়নি, যা জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।
স্থানীয়রা আরও দাবি জানান, নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি আয়োজন করা হলে অনেক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, দুদক সারাদেশে গণশুনানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে ভুক্তভোগীরা ভয়-ভীতিহীনভাবে নিজেদের অভিযোগ জানাতে পারেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.