মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুরে র্যাব-১২ এর অভিযানে রেনেটা কোম্পানীর এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউটর আনোয়ার হোসাইন (৩১) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আব্দুল কুদ্দুস (২৯) গ্রেফতার হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জুন রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বেতগাড়ীস্থ রেনেটা কোম্পানীর অফিস থেকে কাজ শেষ করে মাঝিড়ায় ফেরার পথে ফটকি ব্রীজের কাছে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো চাকুর আঘাতে আনোয়ার হোসাইনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৪, তারিখঃ ২৬/০৬/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি আব্দুল কুদ্দুস বেতগাড়ী দক্ষিণপাড়ায় অবস্থান করছে। পরে ১১ আগস্ট রাত ১টা ২০ মিনিটের দিকে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল (দুটি সিম কার্ড সংযুক্ত) ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, এ ধরনের অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.