মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বেসরকারী গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার (৬৩ তম ব্যাচ) উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোহাঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপ-
পরিচালক জনাব মো. ফরিদ উদ্দিন সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেসরকারি গ্রন্থাগারসমূহের অনেকই প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো কাজ করছে। চারদিনব্যাপী এই প্রশিক্ষণ তাদেরকে আরো উজ্জীবিত ও দক্ষ করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।
সভাপতি তার বক্তব্যে বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে সরেজমিনে বেসরকারীনগ্রন্থাগার সমূহের সরেজমিনে পরিদর্শন চলছে, এর মাধ্যমে যেসকল গ্রন্থাগার নিষ্ক্রিয় কিংবা অচল অবস্থায় রয়েছে তাদের বাতিল করে কার্যকর গ্রন্থাগারসমূহের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা চলছে। এই প্রশিক্ষণ আপনাদেরকে গ্রন্থাগার পরিচালনায় আরো দক্ষ করে তুলবে বলে আমাদের প্রত্যাশা।
প্রথম দিনের সেশনসমূহ পরিচালনা করেন, ১) ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২) মোঃ জামাল উদ্দিন, উপ-পরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা, ৩) জনাব মোহাম্মদ ইনামুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র ৪) জনাব মোঃ মনজুরুর রহমান, সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সাবেক অতিরিক্ত সচিব এবং সদস্য কপিরাইট বোর্ড, ৫) জনাব মো: মনিরুজ্জামান ফকির, সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), জাতীয় গ্রন্থকেন্দ্র।
প্রশিক্ষণ চলবে ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত। এই প্রশিক্ষণে সারাদেশের ৬০টি বেসরকারী গ্রন্থাগারের গ্রন্থাগার প্রতিনিধিগণ অংশ নিচ্ছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.