
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ আগস্ট বুধবার রাত ৮ টার দিকে রাজবাড়ীর সদর থানা এলাকা থেকে এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান।
ওসি মাহমুদুর রহমান জানান, খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা রয়েছে। মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন ।
আসামি সাইফুল ইসলাম বুড়োর গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.