এস,এ, রশিদ, বিশেষ প্রতিনিধি:
সাভার, ঢাকা: নির্বাচন কমিশন কর্তৃক সম্প্রতি ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনঃবিন্যাসে সাভার উপজেলার বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১৩ আগষ্ট (বুধবার) সকালে সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ' বিক্ষুব্ধ মানুষ অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে ব্যানার ও ফেস্টুন নিয়ে তাদের প্রতিবাদ জানান। তাদের মূল দাবি, বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে আগের মতোই ঢাকা-১৯ আসনের অধীনে বহাল রাখতে হবে। ]আন্দোলনকারীরা বলেন ঢাকা ১৯ ঢাকা-২ আসনে অন্তর্ভুক্ত হলে প্রায় সাত লাখ বাসিন্দার দুর্ভোগ বাড়বে।"
বক্তারা বলেন, "আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা-১৯ আসনের সঙ্গে থাকতে চাই। আমরা ঢাকা-২ আসনে যেতে চাই না।" তারা আরও বলেন, এই অন্তর্ভুক্তির ফলে তাদের দুর্ভোগ বাড়বে এবং তারা আজীবন ঢাকা-১৯ আসনেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকতে চান। দাবি মানা না হলে ঢাকা-আরিচা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক এবং বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, এবং সাবেক সদস্য সচিব মো: মনিরুল হক মেম্বার।
উল্লেখ্য, সাভার উপজেলায় মোট ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, যা ঢাকা-১৯, ঢাকা-২ এবং ঢাকা-১৪ আসনের অংশবিশেষ নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের এই নতুন আসন পুনর্বিন্যাসের প্রস্তাবনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.