মাহাবুর রহমান, লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবা ( ১৪ অগাস্ট ) দুপুর একটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামেরর রবিন আলির ছেলে গোলাম মোঃ রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ১০-১২ জন ছাত্র নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন নদীতে গোসল করতে নামে। এ সময় শেখ ফরিদ ও গোলাম রব্বানি পানিতে ডুবতে ডুবতে পালিয়ে যাই। এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লতিফুল বারি জানান রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.