মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বে-সরকারী গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন কর্মশালা প্রশিক্ষার্থীদের মাঝে ৪ দিন ব্যাপী ৬৩ তম ব্যাচ এর সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও অধ্যাপক জনাব আহমাদ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপ- পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বেসরকারী গ্রন্থাগারগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠক তৈরীতে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে, বিষয়টি আশা ব্যঞ্জক। নিজ কাজকে ভালোবাসতে হবে, তবেই সেই কাজ যেমনি হউক আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, চারদিন আগের আর আজকের আপনাদের (প্রশিক্ষণার্থীদের) মধ্যে অনেক পার্থক্য, এই প্রশিক্ষণ আপনাদের এই ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সামনে আরও ভালোভাবে আপনারা পাঠক সেবা দিতে পারবেন৷ পাঠাগারকে উন্নত করে তুলবেন এই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কয়েকজন গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেণ।
অতিথিদের বক্তব্যের পর সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.