মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে ভূয়সী প্রশংসার দাবী দার সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট তারিখ আনুমানিক ২২৪৫ ঘটিকায় দিনাজপূর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপূর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার নামক সীমান্তবর্তী এলাকায় বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় গাঁজাসহ নিম্নবর্ণিত ০২ (দুই) জন আসামীকে আটক করতে সক্ষম হয়।
১. মোঃ মাসুদ রানা, পিতা-মৃত আজিরুদ্দিন।
২. মোঃ জালাল উদ্দিন, পিতা-মৃত শফিউদ্দিন। উভয়ের গ্রাম-পাকুড়া, পোষ্ট-এম নগরবাড়ী, থানা-বিরল, জেলা-দিনাজপূর।
উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখার প্রচেষ্টা মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হলো।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.