মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জামায়াত ইসলামী ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগণের কর্মী সম্মেলন। গত বুধবার (২০ আগস্ট) পীরগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক বেলাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী সহকারী সা.সম্পাদক (জেনারেল) মাওলানা আবদুল হালিম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুল হাকিম, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সা.সম্পাদক দেলোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বাবুল আহম্মেদ, উপজেলা সহকারী সা.সম্পাদক নুরুজ্জামান এবং সাবেক উপজেলা আমীর মো. বাবলুর রশীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীকে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে।” তিনি আরও যোগ করেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করার মাধ্যমে আগামী দিনের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে সংগঠনকে গতিশীল ও কর্মীদের আদর্শিকভাবে দৃঢ় করার প্রতি গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিকতা চর্চা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ অঙ্গীকার বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ওয়ার্ড সভাপতি ও সম্পাদকরা অতিথিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ কর্মী সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.