
বাবলু শেখ রাজবাড়ীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা এবং পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মালেক খান ও সাধারন সম্পাদক তুহিনুর রহমান এর নের্তেৃত্বে শহরে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, , যুগ্ম সম্পাদক শহীদ পাল, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না, ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কুৎসিত ষড়যন্ত্র রুখে দেবে । জনপ্রিয়তা ও সাহস থাকলে নির্বাচনে আসেন। জনগণের রায় আমরা মাথা পেতে নেবো। মূলত বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল। ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
পথসভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বৃক্ষরোপন করেন নেতাকর্মীরা।
একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বক্তারা বলেন নিরপেক্ষ ভোটে জনগণ আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিলে ,জনগণের রায় মাথা পেতে নিয়ে আপনাদেরকে সাধুবাদ জানাবো । অন্যথায় বাংলার মাটিতে নির্বাচন নিয়ে কোন প্রকারের ষড়যন্ত্র করা হলে লাঠি পিটারও হুঁশিয়ারি করেন বক্তারা ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.