বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিকে সফল ও প্রাণবন্ত করার লক্ষ্যে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করলে শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ সম্পাদক নূর মোহাম্মদ নাহিদ ও সহ-অর্থ সম্পাদক রুপম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আজাদুর রহমান আজাদ, সংগ্রামী সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন টোটন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন, যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাবেক সহ-দপ্তর সম্পাদক হুমায়ন আহম্মেদ সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সাবেক সদস্য এবং উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.