স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
অনেক জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে ঐক্যমতে পার্বতীপুর প্রেসক্লাব। গত ১৪ আগস্ট গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনের প্রতিবাদে সারা দেশের ন্যায় পার্বতীপুরের স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। এতে করে দু'দিনের নশ্বর দুনিয়ায় ভেদাভেদ ভুলার মনোভাব সৃষ্টি হয়। ডাক দেয় সকল সাংবাদিক ঐক্যের ভিত্তিতে একটাই প্লাটফর্ম প্রেসক্লাবের। যেমন কথা তেমন সিদ্ধান্ত ঘোষণা হয় একটাই প্রেসক্লাব পার্বতীপুরে। এরপর দু’দফায় সম্মিলিতভাবে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশের পর, পূর্বঘোষণা অনুযায়ী ২০ আগস্ট, দুপুর ১২টায় পার্বতীপুরে তিন ধারায় বিভক্ত সাংবাদিকদের উপস্থিতিতে শহীদ মিনার সড়কের সিঙ্গার মোড়ে পার্বতীপুর প্রেসক্লাব কার্যালয়ে অবস্থান নেয় ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শামসুল হুদা, আতাউর রহমান, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান বকুল, হাবিব ইফতেখার প্রমুখ। উক্ত সাংবাদিক সমাবেশে উপস্হিত বক্তারা ঘোষণা দেন আগামী ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনাসভা করার ব্যাপারে সম্মত হন। গঠিত আহ্বায়ক কমিটি পরবর্তী ৩ মাসের মধ্যে ১১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন মর্মে সবাই ঐক্যমতের আহবান জানান। উল্লেখ্য ১৯৮০ সালে পার্বতীপুর উপজেলা শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত প্লাটফর্ম হিসেবে পার্বতীপুর প্রেসক্লাবের যাত্রা শুরু হয় । এরপর গতানুগতিকভাবে যুগের পর যুগ ধরে নির্ধারিত কমিটির মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম চললেও দুই যুগ পূর্বে রাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতায় তৈরি হয় পার্বতীপুরে একাধিক প্রেসক্লাব। ছাত্র জনতার তোপের মুখে ফ্যাসিষ্ট সরকারের বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে মিলিত হয় এই প্রেসক্লাবে। এক পর্যায়ে প্রেসক্লাবের সদস্য পদের জন্য সাংবাদিকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্য তালিকা চূড়ান্ত করা হলেও ওই সময় গঠিত আহ্বায়ক কমিটির কতিপয় সদস্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা না করেই নিজেদের পছন্দের সাংবাদিকদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করে। এতে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের দানা বাঁধে ক্রমেই। ফলে পার্বতীপুরে নতুন করে পার্বতীপুর প্রেসক্লাব ও পার্বতীপুর উপজেলা প্রেসক্লাব নামে আরো দুটি প্রেসক্লাবের সৃষ্টি হয়। এদিকে ৫ আগস্ট-পরবর্তী পার্বতীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি তাদের কার্যকালের এক বছর পেরিয়ে গেলেও কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। এতে করে প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। ফলে সারা দেশে সাংবাদিকের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন, গুম, খুন , হয়রানি, প্রেরেসানি, জোর, জুলুমের প্রতিবাদে পার্বতীপুরে দৃষ্টান্তমুলক সৃষ্টিতেই কমলযোদ্ধারা ঐক্য মতের আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.