বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর থানার অন্তর্গত ডেমাজানী বন্দরে সাধারণ মানুষের সাথে চা-চক্র শেষে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এনামুল হক শাহিন।
এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সম্প্রীতির অটুট বন্ধন গড়ে তোলার আহ্বান জানান।
শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সমানভাবে নিরাপদ আবাসভূমি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে— এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
স্থানীয়রা তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সম্প্রীতিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.