
নিজস্ব প্রতিবেদকঃ
বিএমপি গোয়েন্দা শাখার এসআই/ মোঃ জাহিদ হাসান সঙ্গীয় এএসআই/ মোঃ হাসানুজ্জামান খান, এএসআই/ দিদারুল ইসলাম, কং/ কে এম রফিকুল ইসলাম, কং/ মোঃ মেহেদী হাসান খান, কং/ মোঃ ইমাম হোসেন, কং/ মোঃ জুলফিকার হোসেন, কং/ মোঃ শফিকুল ইসলাম, কং/ মোঃ জসিম উদ্দিন গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২০-০৮-২০২৫ খ্রিঃ, রাত ২৩:১৫ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ১৪ নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা রাজবাড়ী সাকিনস্থ মোঃ রফিকুল ইসলাম প্যাদা এর মালিকানাধীন রিক্সার গ্যারেজের মধ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ রফিকুল ইসলাম(৫২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-মৃত আঞ্জুমান আরা বেগম, সাং- কালিহাতা, পোস্ট- বামরাইল, থানা- উজিরপুর, জেলা- বরিশাল, ০২। মোঃ পান্নু হাওলাদার (৫২), পিতা-মৃত মোঃ নুরুল ইসলাম, মাতা- মৃত জুমিনা খাতুন, স্থায়ী সাং- মঠবাড়ি, পোস্ট- বাদুরতলা, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, এ/পি- হযরত কালু শাহ সড়ক (কাঞ্চন মিয়ার বাড়ি সংলগ্ন টিপু মিয়ার ভাড়াটিয়া) বিসিসি ১৪নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি মডেল,জেলা- বরিশাল’দ্বয়ের হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক তাদের কে আটক করেন।
উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ০৩। মোঃ রফিকুল ইসলাম প্যাদা(৪৫),পিতা- মোঃ হানিফ প্যাদা, মাতা-জাহানারা বেগম, সাং- দক্ষিণ আলেকান্দা, খন্দকার বাড়ি, কাজীপাড়া, বিসিসি ১৩নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি মডেল,জেলা- বরিশাল পলাতক রয়েছে।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.