বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টায় সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
কুইজ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন,সহকারী শিক্ষক আজাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন দশম শ্রেণির জাহিদ হাসান,নবম শ্রেণির নূর ই মাহবুবা,দশম শ্রেণির বখতিয়ার,নবম শ্রেণির মুজিবু্ল হাইদার,নবম শ্রেণির মাসফিয়া জাহান।
আয়োজকরা জানান, মৎস্যসম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.