পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে অবৈধ বে-আইনি লটারি নামক জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে আজ ২২ আগষ্ট জুমার নামাজের পর সর্বস্তরের তৌহিদী জনতা শহীদ মিনার চত্বরে
বিক্ষোভ সমাবেশ করেছে । জানা গেছে, পার্বতীপুর উপজেলার পূর্ব সীমান্ত ঘেষা হাসিনা নগরে গত ১৮ আগষ্ট সেনা পল্লীর মাঠে খোলাহাটী ক্ষুদ্র কুটির শিল্প ধ্রুব-বাণিজ্য মেলার নামে লটারী, হাউজি ও জুয়ার মেলা উদ্বোধন করা হয়। এরেই প্রতিবাদে পার্বতীপুরের সর্বস্তরের তৌহিদী জনতারা জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ঈমাম সমিতির পক্ষে মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুর রাজ্জাক সৈয়দপুরী, প্রেসক্লাবের পক্ষে মো: মোস্তফিজুর রহমান বকুল, আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষে মুহাম্মদ তাজকীর হোসাইন আনোয়ারুল, মাসুদ রশিদ, নয়ন ইসলাম, লিমন হায়দার সহ বিভিন্ন মসজিদের ইমামগণ। উক্ত সমাবেশটি পরিচালনা করেন, রক্ত যোদ্ধা জেলা সভাপতি ও মনিহারি পট্টি ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ইরফান খান লাল। উল্লেখ্য গত ২১ আগস্ট দুপুরে পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সহযোগিতায় বিশেষ অভিযানে পুলিশের হাতে আটক হয় লটারির ড্রাম ও ৯টি ব্যাটারিচালিত অটোভ্যান। পরে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রশাসনের স্পষ্ট ঘোষণা—মেলা থাকবে সাধারণ মানুষের বিনোদনের জন্য,তবে লটারি, হাউজি কিংবা যে কোনো ধরণের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও প্রকাশ্যে লটারির টিকিট বিক্রি চলবে না। তিনি জোর দিয়ে বলেন, জুয়া সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.