বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ডেমাজানি শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন ভাইয়ের বড় ভাই ডেমাজানি শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্র (১৯৬৯ সালে প্রথম ব্যাচের ছাত্র অত্র এলাকার সর্ব প্রথম এমবিবিএস ডাক্তার ডাঃ শহিদুল হক মুকুল ও প্রকৌশলী সানাউল হক বকুল, স্কুল বন্ধু অধ্যাপক অরুন কুমার সরকার এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আশুতোষ সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, কৃষক দলের সভাপতি রেজা তালুকদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা এবং বিএনপি নেতা জহুরুল মাষ্টার, আব্দুর রহমান, আলমগীর হোসেন, আহসান হাবিব সাগর, গফফার হোসেন, জুয়েল, আতিকুলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানও উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসানও উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.