
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়ন বিএনপির আয়োজনে উজানচর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ জনসভায় গোয়ালন্দবাসীকে প্রতিশ্রুতি দিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,ক্ষমতায় গেলে দৌলতদিয়া পাটুরিয়া পদ্মা সেতু ও পদ্মা কন্যা বাসীদের পদ্মা ব্যারেজ দেয়ার প্রতিশ্রুতি এই নেতার ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমির মতো পরিস্থিতি সৃষ্টি হয়, আবার বর্ষায় ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়ে মানুষ। বিএনপি ক্ষমতায় গেলে রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে নদী শাসন, কৃষি সেচ, বন্যা নিয়ন্ত্রণসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি রাজবাড়ীকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি খৈয়ম।
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক ছাত্র-জনতাকে হত্যার পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেননি। অবশেষে তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।”
খৈয়ম অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে দমন-পীড়ন, গুম ও খুন। পাশাপাশি শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সিনিয়র সহসভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা জাসাসের সদস্য সচিব মিজানুর রহমান পলাশ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন, নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সহ, সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
উজানচর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা ও সাংগঠনিক সম্পাদক চুন্নু মীর মাতল এর সঞ্চালনায়,
জনসভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.