মো.আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
গত ২৩ আগষ্ট শনিবার পৌর সভা কক্ষে বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কবি মো. আরফান আলী আহবানে ১২ সদস্য বিশিষ্ট রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, পীরগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
সকলের মতামত ও সমর্থনের ভিত্তিতে মো.এমদাদুল হক কে সভাপতি, কবি মো.আরফান আলী কে সা.সম্পাদক, মো.মোখলেছুর রহমান কে সহ-সভাপতি, মো.রানা কে যুগ্ম সা. সম্পাদক, মো.রেজাউল করিম কে সাংগঠনিক সম্পাদক, মো. খাদেমুল ইসলাম কে কোষাধ্যক্ষ, মো. মাজেদূর রহমান কে দফতর সম্পাদক, মো.পয়গাম আলী কে গণ মাধ্যম ও প্রচার সম্পাদক, মাহাদি আবরার সিয়াম কে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বেলাল চৌধূরী, জহিরুল হক, লিটন সাধারণ সদস্য পদে দুই বৎসরের জন্য মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে প্রয়াত সাংবাদিক আব্দূর রহমান গত ৩ জানুয়ারী ষ্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করার পর আর জে এফ পীরগঞ্জ উপজেলা শাখা কার্যক্রম বন্ধ হয়ে যায়, তিনি এটার সভাপতি দায়িত্ব পালন করতেন, ০৬.১১.২০১৩ খৃষ্টাব্দ তারিখে আব্দূর রহমান আহবায়ক হয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।
তৃণমূলের পর্যায়ে সাংবাদিক অধিকার ও নিরাপত্তা জন্য আর জে এফ কাজ করে যাচ্ছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.