
মোঃ আহাজ উদ্দীনঃ
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে , আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, প্রমূখ।
সভায় গতমাসের রেজুলেশন কি নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মোঃ তাজুল ইসলাম। সভায় সাইবার অপরাধ সম্পর্কৃত মামলার তালিকা ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে তথ্য উপাত্ত নিয়ে নিজ থানায় অভিযোগ দায়ের করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ করা ব্যবস্থা করা, সাইবার অপরাধ প্রতিরোধে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়, সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট করা, ইনোভেশন বিষয়গুলো মূল্যয়ন করা, মাই গভ অনলাইন প্লাটফর্মএ তথ্য আপডেট রাখাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.