
রানা মাহমুদঃ
মাদারীপুরের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো: কালু হাওলাদার (৪০) নামের এক সদস্যকে গ্রেফতার করেছে মাদারীপুর থানা পুলিশ।
মাদারীপুর থানার সু-যোগ্য ও সাহসী অফিসার ইনচার্জ (ওসি) মো: আদিল হোসেনের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকশ টিম গত ২৭-০৮-২৫ ইং তারিখ রাজবাড়ী সদরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাত দলের সর্দার মো: কালু হাওলাদার ( ৪০) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, কালু সরদার ওরফে কালু ডাকাত মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাওয়াকুরি ঘটকচর এলাকার মৃত ফজলুলহক হাওলাদারের ছেলে। তার মায়ের নাম সোনাবানু।
মাদারীপুর থানা সূত্রে জানা যায় ডাকাত সরদার কালু ডাকাত একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মাদারীপুর থানায় ২০ টি ডাকাতি মামলা অস্ত্র মামলা সহ অন্যান্য থানায় আরও একাধিক মামলা রয়েছে।
ডাকাত সরদার মো: কালু হাওলাদার ওরফে কালু ডাকাতের বিরুদ্ধে মামলা রজু করত: কোর্টে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.