মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি:
এপেক্স ক্লাব বান্দরবান,সাংগু,নীলাচল,
গ্রীন সিটির যৌথ আয়োজনে এপে. বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর সৌজন্যে বান্দরবান সদরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ এর সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এডভোকেট মনিরুল ইসলাম পান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ,ন্যাশনাল এনএডি আরডি এপে. আদনান হেসেন অনি, শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান জাতীয় অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব সাংগুর সভাপতি এপে. বীরলাল তঞ্চঙ্গ্যা ,সিনিয়র সহ সভাপতি এপে. পাপন বড়ুয়া, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব খুলনা সিটির সভাপতি এপে. মোরশেদ আলম, এপেক্স ক্লাব অব বান্দরবানের সেক্রেটারি এন্ড ডিএন এপে. নিউ উইন,এপে. ডাক্তার বৃমণ,ডাক্তার বামং প্রমুখ।
এতে প্রধান অতিথি এডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিশুদের আধুনিক তথ্য নির্ভর মেধাবী হিসাবে তৈরি করতে হবে। শিশুর মন-মানসিকতার বিকাশ ঘটাতে তাদের অনুপ্রেরণা দিতে হবে এপেক্স বাংলাদেশ শিক্ষার্থীদের গড়ে তুলতে নানা প্রকল্পের মাধ্যমে দেশব্যাপি কাজ করে চলেছেন বান্দরবানসহ সারাদেশে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী হাতে নিয়ে এপে. নুরুল আমিন চৌধুরী আরমান যে উদ্যোগ গ্রহণ করছে তা সত্যি প্রশংসনীয় এ ধরনের মহতী কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তা হলেই দেশ আরও সফলতা অর্জন করবে। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.