ওহাব সরকার
বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ২০২৫ তারিখ রাত ১০টা ৪৫ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামস্থ পদ্মপুকুরের দক্ষিণপাশের পাকা রাস্তা থেকে আসামী মোঃ রবিউল ইসলাম (২৮), পিতা- মোঃ ইসমাইল প্রামানিক, মাতা- মোছাঃ পারুল, সাং- সাজাপুর (পন্ডিতপাড়া), থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াকে আটক করে।
পরে তার কাছ থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বে চুরি, মাদক এবং অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও তার বিরুদ্ধে মামলা রেকর্ড রয়েছে।
এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.