
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান হাবিব (২১)। তিনি সদর উপজেলা সংলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) কোম্পানির কর্মী ছিলেন তিনি।
এই প্রাণঘাতী সংঘর্ষ কোনভাবে মেনে নিতে পারতেছেন না সচেতন মহল ও শ্রমিক নেতারা।
তারা বলতেছে যেভাবে নির্বিচারে কিভাবে প্রশাসন গুলি করতে পারে সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের বুকে, আমরা এই বিশৃঙ্খলার সুষ্ঠু সমাধান চাই এই শ্রমিকদের প্রতি সরকার কে এবং যে কোম্পানির নিহত হয়েছে তাকে অবশ্যই তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। নয়তো সাধারণ ছাত্র, জনতা, শ্রমিক, মাঠে নেমে আসতে পারে বলে আশা করতেছে ইপিজেড এর সাধারণ কর্মচারীরা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.