বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে বিকালে মাঝিরা বন্দর থেকে শুরু হওয়া বিশাল র্যালি ঢোল-বাদ্য ও স্লোগানে মুখরিত হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ভাইয়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ'র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলা যুবদলের সাধারণ আবু হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল ও ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি ও ক্যাপ পরে হাজার হাজার নেতাকর্মী নেচে-গেয়ে অংশ নেন এ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষও সমবেত হলে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.