
রানা মাহমুদঃ
ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়ায় মায়ের হাতে তাহার নিজ সন্তানকে হত্যা করার ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড জইনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা যায়, জইনপুর গ্রেমের খানবাড়ীর টুটুলের স্ত্রী তার বাবার বাড়ি অবস্থান করছিলেন।
তার বাবার বাড়ি পার্শ্ববর্তী জইনপুর মন্দির সংলগ্ন
মোঃ আবু ভূইয়ার বাড়ি।
জানা যায়, ৭/০৯/২৫ ইং তারিখ ঘটনার দিন রাতে প্রতিদিনের ন্যায় মা ও তার দুই বছরের শিশু সন্তান আব্দুর রহমান একই সংঙ্গে এক ঘরে ঘুমিয়েছিলো,
ভোর আনুমানিক ৫:০০ ঘটিকার সময় ঘরের ভিতর হতে অস্বাভাবিক কিছু আওয়াজ আসছিল যেটা নিহত শিশুটির নানি শুনতে পায় এবং সাথে সাথে দরজার বাহির হতে ডাকাডাকি করে তার মেয়ে ও নাতির নাম ধরে,
কিন্তু ভিতর হতে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিক ভাবে শিশুটির নানি তার স্বামিকে জানালে সেও এসে ডাকাডাকি করে কোনো ভাবেই দরজা খোলার ব্যাবস্থা করতে না পেরে বাধ্য হয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশে করতে সক্ষম হয়।
ঘরে ডুকেই খাটের উপর তার মেয়েকে দেখে এবং সে তখনও কিছুটা পাগলামি করা অবস্থায় ছিল, নাতি আব্দুর রহমানকে তার মায়ের কাছে না দেখতে পেয়ে জিজ্ঞেস করে তার ছেলে কোথায়, এ প্রশ্নের কোনো উত্তর না পেয়ে নানা নানি দুজনেই খোজা খুজি করে এক পর্যায়ে খাটের নিচে গলাকাটা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ দেখতে পায়।
শিশু সন্তান আব্দুর রহমানকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং তার লাশকে কয়েক টুকরো করে পলিথিনে ভরা হয়েছে।
ঘটনার পরে তাদের ডাক চিৎকারে বাড়ির কাছের লোকজন চলে আসে এবং মূহুর্তের মধ্যেই সবখানে ছড়িয়ে পড়ে।
কেরানীগঞ্জ কলাতিয়া ফাড়ির অফিসার তার সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা দীর্ঘকাল যাবৎ মানসিক রোগে ভুগছিলেন এবং বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.