
রানা মাহমুদঃ
আমতলী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে চার লিটার দেশীয় চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আমতলী থানার মানবিক ও সুযোগ্য অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের দিকনির্দেশনায় থানার একটি সাহসী ও চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৯/২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৯ঃ৩০ ঘটিকার সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
আমতলী থানার আমতলী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের দূর্গা মন্দিরের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে ৪ লিটার দেশীয় চোলাই মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মোঃ আব্দুল আজিজ প্যাদা (৪৫) পিতাঃ মৃত সুরত আলী প্যাদা, সে পটুয়াখালী কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
জানা যায়, আসামি আব্দুল আজিজ দীর্ঘদিন যাবৎ
বিভিন্ন মাদক কারবারের সাথে জড়িত।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.