আশিক আহমেদ :
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ থেকে বিদেশী রিভলবার ও ব্যাটারি চালিত একটি অটোরিকশাসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ০৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শাক্তা ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। পলাশ গাজী (৩০), পিতা- রহমান গাজী, মাতা- মুক্তা বেগম, সাং-কাশেমাবাদ, ইউনিয়ন- শাক্তা, থানা- কেরানীগঞ্জ মডেল।
২। সাব্বির (২২), পিতা- মোঃ শাফি, মাতা- ডলি আক্তার, সাং- শহিদ নগর, বাঁশ পট্টি, ইউনিয়ন- তারানগর, থানা- কেরানীগঞ্জ মডেল।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশী রিভলবার এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অস্ত্রের উৎস ও ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫ খ্রিঃ, অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা-১৯A মোতাবেক মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.