আশিক আহমেদ :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত প্রায় ১৪ লাখ ৬১ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও টিপছোরা জব্দসহ ঘটনায় জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন জান আলী রেলস্টেশন এলাকায় বাদীর ব্যবসা প্রতিষ্ঠান ‘রফিক স্টোর’-এর সামনে থেকে দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের মুখে বাদীর কাছ থেকে ১৯ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা, ৫৫ হাজার টাকা সম্বলিত একটি ব্যাগ এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর বাদীর অভিযোগে চান্দগাঁও থানায় মামলা (নং-১০, তাং-১০/০৯/২০২৫ইং) রুজু করা হয়। মামলার পর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল কবির এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালায়।
অভিযানে প্রথমে মোঃ সুমন (৩০) ও মোঃ আলী (৪৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি টিপছোরা এবং নগদ ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে লক্ষীপুর জেলার চৌধুরীঘাট এলাকায় পৃথক অভিযানে মোঃ রাকিব (৩২), মোঃ ফয়সাল (১৯) ও মোছাঃ কাজল আক্তার (২১) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোট উদ্ধারকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ৬১ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.