মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সমাজে শান্তি ও সম্প্রীতিকে সুশাসনের অন্যতম উপাদান হিসেবে গুরুত্ব দিয়ে সুজন তাদের স্বেচ্ছাসেবকদের ছোট ছোট দলে ভাগ করে দায়িত্ব বণ্টন করেছে।
প্রয়োজন অনুযায়ী এসব স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।
বগুড়া জেলা সুজন কমিটির সভাপতি প্রফেসর আশফাক হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়, প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।
সুজন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বগুড়ায় শারদীয় দুর্গাপূজা সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। একই সঙ্গে এ উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.