বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশনেত্রী, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। তাঁর কারামুক্তি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তিনি যে বিরল সাহস ও ত্যাগ দেখিয়েছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আগামীর নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অবিচল রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে বিএনপি সর্বদা সংগ্রাম চালিয়ে যাবে।
শুভেচ্ছা বার্তায় জনাব এনামুল হক শাহীন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সংগ্রাম কেবল রাজনৈতিক নয়, এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রাম।”
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.