
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাত নিরোধ প্রকল্পে ঝিনাইদহের কালীগঞ্জে তালের বীজ বপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার সময় ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে সুন্দরপুর বজার অভিমুখে রাস্তার দু-পাশ দিয়ে প্রায় ৫০০ তালের বীজ রোপন করা হয়।
উক্ত তালের বীজ রোপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক সেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এছাড়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইলিয়াস রহমান মিঠু,বিএনপির নেতা আবুল কাশেম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর,জবেদ আলী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, সাইফুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ প্রমূখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.