মোঃ রিয়াজ(আপন)
ঢাকার কেরাণীগঞ্জে নিজস্ব জমিতে রোপণ করা প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে জমির মালিক মোস্তফা আলীর প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার চরগলগলিয়া মৌজার বাসিন্দা মোস্তফা আলী (পিতা- মৃত হাজী হযরত আলী, তার মালিকানাধীন জমি (খতিয়ান নং ৮৪২, ১০৯৪ ও দাগ নং ৩৭৩৫, ৫৫৯৭) তে দীর্ঘদিন ধরে মেহগনি, করই, আম, কাঁঠালসহ বিভিন্ন গাছ রোপণ করেছিলেন।
গত ২১-ই আগস্ট সকালে অভিযুক্ত রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম রতন তাদের সহযোগী বাহিনী নিয়ে ওই জমিতে প্রবেশ করে প্রায় ৩০টি গাছ কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে মোস্তফা আলীকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মোস্তফা আলী জানান, এই ঘটনায় আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়ে কেরানীগঞ্জ দক্ষিন থানায় সাধারণ ডাইরি করছি,এখন আমি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.