
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় দেশীয় মদসহ এক যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
রবিবারে বিকেল চারটার দিকে উপজেলার মহাস্থান এলাকার হাতিবান্ধা পীরগাছা রোড থেকে সুইপার রুবেলকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তার কাছ থেকে ৪০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে রুবেল গোপনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মহাস্থান হাতিবান্ধা পীরগাছা রোডকে কেন্দ্র করে সে মাদকসেবীদের আড্ডাখানা গড়ে তোলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর ওই এলাকায় অসংখ্য বৈরাগী ব্যক্তির আনাগোনা ছিল।
অবশেষে মাদকবিরোধী বিশেষ অভিযানে শিবগঞ্জ থানা পুলিশ রুবেলকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.