
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলা একটি অন্যতম গতিশীল উপজেলা।
এই উপজেলায় উইকেয়ার ৬ লেন সড়ক প্রকল্প, চিত্রা নদী উচ্ছেদসহ নানা উন্নয়ন মূলক কার্যক্রম চলমান থাকায় প্রতিমাসে ১৫০০ এর মত নামজারি ও মিসকেস মামলা নিষ্পত্তি করতে হয়। পাশাপাশি ৬ লেন প্রকল্পের অর্ডার শিট মিসকেস জনিত কাজের চাপ দ্বিগুন। কিন্তু, খোঁজ নিয়ে জানা যায় যে,
প্রধান সহকারী, নাজির, সায়রাত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ ৭ টি পদ শূন্য রয়েছে এবং বর্তমানে মাত্র ২ জন অফিস সহকারী নিয়ে কার্যক্রম চলমান-
এমতাবস্থায় স্বাভাবিক কার্যক্রম গুলো করতে হিমশিম খেতে হচ্ছে ভূমি অফিসকে।
এছাড়া জনবল সংকটের সাথে সাথে
রয়েছে সার্ভারেরও জটিলতা।
উল্লেখ্য গত (২২শে এপ্রিল ২০২৪ থেকে-২২ এপ্রিল ২০২৫ ইং) এক বছরে অত্র ভূমি অফিসের সহকারী কমিশনার( ভূমি) শাহিন আলম তের হাজারেরও অধিক মামলা নিষ্পত্তি,বিভিন্ন সেবামূলক কাজ করে ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন,
যেটি ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ও মিডিয়াতে প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, 'জনবল সংকট থাকলেও সেবা কার্যক্রমে কোন ত্রুটি রাখা হচ্ছেনা। জনবলের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুতই সমাধান হবে।'
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.